ইসরাইল–যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল–মান্দেব বন্ধের হুমকি হুতিদের

আমার দেশ অনলাইন

ইসরাইল–যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল–মান্দেব বন্ধের হুমকি হুতিদের
ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দ্বিতীয় মাসে পড়েছে। আর মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান, আর ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরাইল–যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে হুতিরা। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইয়েমেনের সানা থেকে আলজাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি জানান, দক্ষিণ ইসরাইলে হুতিদের হামলা বর্তমানে আরো তীব্র হয়েছে।

হুতি নেতারা জানিয়েছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা বন্ধ হবে না। প্রধান দাবির মধ্যে রয়েছে—ইসরাইলকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ বন্ধ রাখতে হবে।

হুতিদের শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, সংঘাত আরও বাড়ানোর জন্য তাদের হাতে এখনো বিভিন্ন কৌশল ও পদক্ষেপ রয়েছে। তার মতে, এর একটি হতে পারে বাব আল–মান্দেব প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন