ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গালফ অঞ্চলের বিভিন্ন স্থাপনায় তাদের সাম্প্রতিক হামলা একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, সপ্তাহের শেষে মার্কিন হামলার জবাবে তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ইস্পাত কারখানা এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলাগুলো একটি সতর্কবার্তা। যদি ইরানের শিল্পখাতে আবারো হামলা করা হয়, তাহলে পরবর্তী জবাব হবে আরো কঠোর; যেখানে দখলদার শক্তির মূল অবকাঠামো এবং এই অঞ্চলে মার্কিন অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা করা হবে।’
যুদ্ধ শুরুর পর থেকেই আইআরজিসি একাধিকবার হুঁশিয়ারি দিয়ে আসছে যে, তারা গালফ অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বা মালিকানাধীন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

