সৌদির আরামকো ও রিয়াদ বিমানবন্দরে আবার হামলা

সৌদির আরামকো ও রিয়াদ বিমানবন্দরে আবার হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র বিভিন্ন স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের হুথিরা। বুধবার এক বিবৃতির মাধ্যমে এই হামলার কথা জানান তারা।

বিজ্ঞাপন

হুথিদের দাবি, তারা বুধবার ইয়েমেন থেকে সৌদি আরবের দাহরানে অবস্থিত সৌদি আরামকোর বিভিন্ন ফ্যাসিলিটি, রিয়াদের একটি আরামকো শোধনাগার এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুনির্দিষ্টভাবে হামলা চালান।

সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল শোধনাগারগুলোর বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন