যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো পক্ষেরই সম্মান রক্ষা করে পিছু হটার সুযোগ নেই এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহাম্মদ আলি শাবানি।
আমওয়াজ ডটমিডিয়ার সম্পাদক শাবানি আলজাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়নে প্রস্তুত বলে মনে হচ্ছে, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করছে।
তিনি বলেন, ইরানও কুয়েতের অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছে যে তারাও পিছু হটার পক্ষপাতী নয়।
তিনি আরো বলেন, ‘এখন পরিস্থিতি এক ধরনের দ্বন্দ্বের মতো, যেখানে কোনো পক্ষেরই সম্মান বজায় রেখে পিছু হটার সুযোগ নেই।’
তিনি সতর্ক করে বলেন, এই প্রেক্ষাপটে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অঞ্চলে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

