লেবাননে ইসরাইলি আগ্রাসন, নিহত বেড়ে ৩ হাজার ৩২৪

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি আগ্রাসন, নিহত বেড়ে ৩ হাজার ৩২৪
ছবি: এএফপি

১৭ এপ্রিলের পর থেকে ইসরাইলি হামলায় ৩ হাজার ৩২৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, মার্চ মাস থেকে ‘প্রায় ২ হাজার ৫০০ হিজবুল্লাহ সন্ত্রাসী খতম করা হয়েছে’, যার মধ্যে ৮০০ জন নিহত হয়েছেন যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে।

এক ইসরাইলি সামরিক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে প্রায় ৪০০টি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে গত ১৭ এপ্রিল যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তা কখনোই মেনে চলা হয়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং নিজেদের হামলাকে অপর পক্ষের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছে।

হিজবুল্লাহর সংসদীয় দল বৃহস্পতিবার লেবানন কর্তৃপক্ষকে ইসরাইলের সাথে সরাসরি আলোচনা থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তারা অভিযোগ করেছে, ইসরাইল এই সামরিক আলোচনায় ‘নিজেদের আগ্রাসনের সুবিধার্থে নিরাপত্তা সমন্বয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে’।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের ওপর প্রায় ২০টি হামলার দাবি করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, বুধবার প্রায় ৬৭০টি ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণ করা হয়েছে, যা ১৭ এপ্রিলের পর সর্বোচ্চ।

লেবাননের রাজধানী বৈরুতের কাছে ইসরাইল এক প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলায় তিন শিশুসহ অন্তত ১৪ জন নিহত হওয়ার পর রাজধানীর কাছে এই নতুন হামলা চালানো হলো।

আগামী শুক্রবার পেন্টাগনে সামরিক প্রতিনিধি দলগুলোর মধ্যে বৈঠক এবং আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা যা সাম্প্রতিক ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত শুরুর পর চতুর্থ দফার বৈঠক তার প্রস্তুতি চলাকালেই এই সংঘাত আরও তীব্র রূপ নিল।

উল্লেখ্য, মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার জেরে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলার মাধ্যমে লেবানন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে ইসরাইল সেখানে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...