ট্রাম্পের আল্টিমেটামকে ‘অসহায় ও দিশেহারা’ উল্লেখ করে প্রত্যাখ্যান ইরানের

আমার দেশ অনলাইন

ট্রাম্পের আল্টিমেটামকে ‘অসহায় ও দিশেহারা’ উল্লেখ করে প্রত্যাখ্যান ইরানের
ছবি : সংগৃহীত

ইরান ৪৮ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তিতে রাজি না নিলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ‍ট্রাম্পের দেওয়া হুমকি প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।’

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

ট্রাম্পের এ হুমকির জবাবে আলীআবাদি সতর্ক করে বলেছেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো—আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।’

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন