আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১ ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত

আমার দেশ অনলাইন

১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১ ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত
আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় নাগরিক আহত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তারা বৃহস্পতিবার ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন হামলা প্রতিহত করেছে। খবর আলজাজিরার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ এক বিবৃতিতে জানায়, ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলা করছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, ইরানি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮২৬টি ড্রোন লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।

এই হামলায় ইউএইর সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা একজন মরক্কোর নাগরিকও নিহত হয়েছেন। একইসঙ্গে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের আটজন বিদেশি নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন