মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

দু’নেতার মধ্যে এক ফোনালাপে তারা দ্রুত যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষ দ্রুত শত্রুতা বন্ধ এবং স্থায়ী সমাধান অর্জনে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।’

এদিকে, এই ফোনালাপের সময়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ইউক্রেন সম্প্রতি সৌদি আরবের সঙ্গে একটি বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোনের হামলা মোকাবিলায় ইউক্রেন তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে।

ইউক্রেন প্রস্তাব দিয়েছে, তারা তুলনামূলক কম খরচের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি সরবরাহের বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর ব্যবহৃত ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে পারে।

এছাড়া, পুতিন ও সৌদি যুবরাজ উভয়েই উল্লেখ করেন, চলমান সংকটের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহনে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...