সৌদি আরবে ফের ড্রোন হামলার চেষ্টা, ১১টি ভূপাতিত করার দাবি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সৌদি আরবে ফের ড্রোন হামলার চেষ্টা, ১১টি ভূপাতিত করার দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও ১১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

তবে ড্রোনগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। একইসঙ্গে এ ঘটনায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে সম্পর্কেও নির্দিষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

এর কিছুক্ষণ আগেই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একই অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায়। সাম্প্রতিক এসব ঘটনার ফলে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন