নৌ অবরোধের সময় ৫৮ জাহাজ ফেরানোর দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নৌ অবরোধের সময় ৫৮ জাহাজ ফেরানোর দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫৮টি বাণিজ্যিক জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। মার্কিন সামরিক কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সেন্টকম জানায়, ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে প্রস্থানের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, “ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে।”

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সেন্টকম আরও জানায়, ১৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট ৫৮টি বাণিজ্যিক জাহাজকে তাদের রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে এবং ৪টি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল ইরানের বন্দরে জাহাজ চলাচল সীমিত করা এবং সামুদ্রিক চাপ বজায় রাখা।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ইরান ও তার মিত্রদের প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীসহ কৌশলগত জলপথে উত্তেজনা বৃদ্ধি পায়।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে স্থায়ী সমঝোতা হয়নি বলে জানানো হয়। এরপর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়, তবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...