ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম এহসান আফরেশতেহ। প্রতিবেদনে বলা হয়, তিনি নেপালে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরে ইসরাইলকে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেন।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম জানায়, দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের মামলায় ইরানের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু সংগঠনের দাবি, স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয় এবং অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ নয়।

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন