গাজায় ইসরাইলের বিমান হামলায় ৪ শিশুসহ নিহত ৯

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলের বিমান হামলায় ৪ শিশুসহ নিহত ৯
ছবি: আল-জাজিরা

ফিলিস্তিনের গাজা সিটিতে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই রাতভর চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। যখন এই হামলা চালানো হয়, তখন বাসিন্দাদের অনেকেই নিজ নিজ বিছানায় ঘুমিয়ে ছিলেন এবং আচমকা এই হামলায় তারা হতভম্ব হয়ে পড়েন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পর একটি ক্ষতিগ্রস্ত স্থানে বড় ধরনের আগুন ধরে গেলে উদ্ধারকারী দলগুলো দ্রুত সেখানে ছুটে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লেগে যাওয়া অ্যাপার্টমেন্টগুলোর ভেতরে শিশু, নারী ও বৃদ্ধসহ একই পরিবারের সদস্যরা আটকা পড়লে সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলগুলোকে বেশ বেগ পেতে হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কয়েকজন ভুক্তভোগী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

ইসরাইলের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গাজার সরকারি তথ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী ৩ হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তথ্য দপ্তরটি আরো জানিয়েছে, এসব যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা একটি আপেক্ষিক শান্ত পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন ভেবে ঘুমাতে গিয়েছিলেন, কিন্তু বিস্ফোরণ, আগুন আর ধ্বংসযজ্ঞের শব্দে তাদের ঘুম ভেঙেছে। যুদ্ধবিরতিটি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আগামী দিনগুলোতে আরো বড় ধরনের সংঘাত বা উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন