অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও

অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ কার্যকর করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিজ্ঞাপন

রুবিও অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে হেগসেথকে একজন ভালো মন্ত্রী হিসেবে অভিহিত করেছেন।

অভিশংসনের উদ্যোগ আসতে পারে, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন হেগসেথ। গত সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিশংসনের প্রস্তাবগুলোকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দেন। একই সঙ্গে স্পষ্ট করেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না।

এ ছাড়া অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ বলে কটাক্ষ করেন হেগসেথ। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হতে না পারায় ম্যাসি এমন আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি।

অভিশংসনের মুখে হেগসেথ

কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন।

ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন। অভিশংসনের প্রস্তাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি হলো, সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন না নেওয়া।

এদিকে অভিশংসনের উদ্যোগের মুখে হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও এ উদ্যোগকে অন্যায্য বলে মন্তব্য করেছেন এবং হেগসেথের পক্ষে অবস্থান নিয়েছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন