যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলেই কেবল শান্তি আলোচনা শুরু হতে পারে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান।
ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সাতটি শর্তের কথা জানিয়েছেন।
শর্তগুলোর মধ্যে রয়েছে, সব রণাঙ্গনে সামরিক ও বৈরী তৎপরতা বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে চলমান সামরিক কর্মকাণ্ড বন্ধের ওপর গুরুত্ব দিয়েছে তেহরান।
এ ছাড়া বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের কয়েক শ কোটি ডলারের সম্পদ ছাড় করতে হবে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ইরানের বিপ্লবের বিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধের দাবিও জানিয়েছে তেহরান। পাশাপাশি ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের বাকি শর্তটি হলো, দেশটির ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
মোহসেন রেজায়িয়ের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার বিষয়ে ইরান সম্মত হবে না।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


