ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না। তারা পারমাণবিক অস্ত্র পাবে না।’
ইরানের নেতৃত্বকে ‘অত্যন্ত সহিংস ও মন্দ মানুষ’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র হাতে পেলে তা ব্যবহার করত।
ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে মধ্যপ্রাচ্য কার্যত ধ্বংস হয়ে যেত। ইসরাইলও ধ্বংস হয়ে যেত। এরপর যুক্তরাষ্ট্র বা ইউরোপও হামলার লক্ষ্য হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। যুদ্ধের শুরুতে তেহরান যখন উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে, তখন তিনি বিস্মিত হয়েছিলেন বলেও জানান।
ট্রাম্প বলেন, ‘সবাই হতবাক হয়ে গিয়েছিল। আমিও অবাক হয়েছিলাম।’
তবে ইরানের এই পদক্ষেপকে তিনি শেষ পর্যন্ত ইতিবাচক হিসেবেই দেখেছেন। তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম, এটি সত্যিই ভালো একটি বিষয়। কারণ, এতে তারা যে সমর্থন পেয়েছিল, তা হারিয়ে ফেলেছে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

