আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১,১১০, জাতিসংঘে যাচ্ছে বৈরুত

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১,১১০, জাতিসংঘে যাচ্ছে বৈরুত

ইসরাইলের চলমান হামলায় লেবাননে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

লেবাননের সরকার জানিয়েছে, ইসরাইলের এই হামলা ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং এটি দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি তৈরি করছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে এ বিষয়ে নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছি।”

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১,১১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ২৬২ জনে পৌঁছেছে। বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...