অবরুদ্ধ উপত্যকা গাজর বিভিন্ন অঞ্চলে গত ৪৮ ঘণ্টার টানা ইসরাইলি হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৬ জন আহত হয়েছে। এছাড়া পূর্বের একটি হামলায় আহত হওয়া আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছে। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮ হাজার ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সামগ্রিক সংঘাতে মোট নিহত বেড়ে ৭৩ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন। এছাড়া ভবন ধসের ঘটনায় আরও একজনের মৃত্যুর ফলে ধসে পড়া ভবনের কারণে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


