আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শনিবার ওমানে পৌঁছালে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত সূচি এখনো প্রকাশ করা না হলেও গতকাল শুক্রবার ইরনা তাদের এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালির বর্তমান থমথমে পরিস্থিতি এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে।

উল্লেখ্য, গত জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা।

তবে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে উভয় পক্ষই একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এই চরম উত্তেজনার মধ্যেই ওমান সফরে গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন