গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের
গাজার হাসপাতালে ইসরাইলের হামলা। ছবি: আলজাজিরা

গাজার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ইসরাইলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলন। এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ হামলা আন্তর্জাতিক আইন, মানবিক রীতিনীতি ও নৈতিকতার সব মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, ‘তথাকথিত পিস কাউন্সিলকে আমরা ইসরাইলের অব্যাহত লঙ্ঘন এবং এর পরিণতির জন্য সরাসরি দায়ী বলে মনে করি।’

ইসলামিক জিহাদ অভিযোগ করে, ইসরাইলি দখলদারত্বের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংগঠনটি বলেছে, ‘দায়মুক্তির নীতি দখলদার শক্তিকে তাদের আগ্রাসন আরো বাড়াতে উৎসাহিত করছে।’

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ।

উল্লেখ্য, নাসের হাসপাতালে ইসরাইলি সামরিক বাহিনীর এটি সপ্তম হামলা।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন