আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেল আবিবসহ একাধিক স্থানে হামলা, সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

তেল আবিবসহ একাধিক স্থানে হামলা, সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত।

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, ইরান অত্যন্ত দক্ষতা ও শক্তির সঙ্গে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই।

বিজ্ঞাপন

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি আরো দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের এরবিলে ব্যাপক হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ইসরাইলের আশকেলন, তেল আবিব, হাইফা এবং গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করা হয়।

আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “প্রতারণামূলক আচরণ” ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করতে পারবে না। তাদের মতে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক কার্যক্রম স্পষ্ট হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...