ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরাইলি সেনাবাহিনী ‘১৫ হাজার অস্ত্র ব্যবহারের সীমা অতিক্রম করেছে’।
তিনি আরো বলেন, এই সংখ্যা গত বছরের জুনে ১২ দিনের সংঘর্ষের তুলনায় চার গুণ বেশি।
ইসরাইলের সেনাপ্রধান ইইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে কাটজ জানান, ইরান ও লেবাননে নতুন করে হামলার জন্য আরও কিছু লক্ষ্যবস্তু অনুমোদন দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

