ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। যুদ্ধের কারণে দীর্ঘ বিরতির পর আজ এই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয় বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে নেতানিয়াহুর আইনজীবী আমিত হাদাদের অনুরোধে শুনানি বাতিল করা হয়।
এই সাক্ষ্যগ্রহণ নেতানিয়াহুর দীর্ঘদিন ধরে চলমান ফৌজদারি মামলার অংশ, যেখানে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
মামলাটি যুদ্ধ পরিস্থিতি ও একাধিক বিলম্বের কারণে বারবার পিছিয়েছে। সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে আবারও বিচার প্রক্রিয়ার সময়সূচি অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
সূত্র: আলজাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

