আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে সামরিক আগ্রাসন বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

আমার দেশ অনলাইন

লেবাননে সামরিক আগ্রাসন বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নর্দার্ন কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এ নির্দেশ দেন। তিনি বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি এইমাত্র বিদ্যমান নিরাপত্তা বাফার জোন আরো সম্প্রসারণের নির্দেশ দিয়েছি। আমরা উত্তরে পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এর মাধ্যমে তিনি দখলদারিত্বের ‘গাজা মডেল’ অনুকরণের জন্য তার দেশের ঘোষিত প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তবে নতুন এই নির্দেশনার ফলে ওই সীমার বাইরে আরো অগ্রসর হওয়া হবে, নাকি একই এলাকার ভেতরে অবস্থান আরো শক্তিশালী করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন