ইসরাইলে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মধ্য ইসরাইলে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধের শুরুর দিকের পর এটিই সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ‘নির্ধারিত প্রোটোকল’ অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় আঘাত হানতে দেওয়া হয়।

জরুরি সেবা দলগুলো জানায়, তারা বিভিন্ন স্থানে আঘাত হানার খবর পেয়ে সাড়া দিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলেও এবার তুলনামূলক বড় আকারের হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন