গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

আমার দেশ অনলাইন

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের
ছবি: সংগৃহীত।

ইরানে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে গণমাধ্যমের বাকস্বাধীনতার ওপর দমনপীড়নের প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা দেখছি, পুরো অঞ্চলে নিরাপত্তার অজুহাতে নাগরিক পরিসর কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে মানুষ তাদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে।’

তুর্ক বিশেষভাবে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার চেষ্টার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ইসরাইলের সামরিক সেন্সরশিপ কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ এবং যুদ্ধের সমালোচনামূলক কভারেজের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি—উভয়ই উদ্বেগজনক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন