আকস্মিক সফরে সৌদি আরবে ইতালির প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

আকস্মিক সফরে সৌদি আরবে ইতালির প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই ঝটিকা সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বর্তমানে মেলোনি জেদ্দায় অবস্থান করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার সৌদি আরবে প্রথম সফর। সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

ইতালির প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে মূলত ইরানের হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি সমর্থন জানাতে চান। পাশাপাশি, ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের মোকাবিলায় ইতালির নিজস্ব জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

মেলোনি মধ্যপ্রাচ্যে দুই দিন অবস্থান করবেন বলে জানা গেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...