ইসরাইলের তেল আবিবে যুদ্ধবিরোধী এক বিক্ষোভে অভিযান চালিয়েছে ইসরাইলের পুলিশ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিযান চালিয়ে ইহুদি-আরব আন্দোলনের নেতা অ্যালন-লি গ্রিনসহ একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। খবর মিডল ইস্ট আইয়ের।
অ্যালন-লি গ্রিন ‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের একটি ইহুদি-আরব আন্দোলনের নেতা। তিনি ইসরাইলের চলমান যুদ্ধ, প্রতিবেশী দেশগুলোতে হামলা এবং গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেন এবং আগ্রাসন বন্ধের দাবি জানায়। gcnmW তারা আরো দাবি করে, ইসরাইলি কর্তৃপক্ষ নৃশংসতা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভিন্নমত দমন করে চলেছে। এসময় পুলিশ বলপ্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করে এবং বেশ কয়েকজনকে আটক করে।
সাম্প্রতিক সময়ে ইসরাইলে যুদ্ধবিরোধী আন্দোলনের ওপর কঠোর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ উঠেছে। একই ধরনের বিক্ষোভে গত কয়েক সপ্তাহেও বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর বিক্ষোভকারীদের বাসে আটকে রাখা হয়। এসময় এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠলেও পুলিশ তাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যেতে দেয়নি বলে অভিযোগ রয়েছে। এতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
মানবাধিকার সংস্থা ও কর্মীরা বলছেন, যুদ্ধবিরোধী প্রতিবাদ দমন করতে ক্রমবর্ধমানভাবে গ্রেপ্তার, বলপ্রয়োগ ও সমাবেশ ছত্রভঙ্গের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে, যদিও জনমত ক্রমেই বাড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

