জনমত গঠনের বাজেট ৪ গুণ বাড়াল ইসরাইল

জনমত গঠনের বাজেট ৪ গুণ বাড়াল ইসরাইল
ছবি: আল-জাজিরা

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উন্নয়ন ও জনমত তৈরিতে নাটকীয়ভাবে খরচ বাড়িয়েছে ইসরাইল।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান 'কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট'-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

বিজ্ঞাপন

কুইন্সি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে আন্তর্জাতিক তথ্যপ্রচার ও লোকসম্পর্কের কাজে ইসরাইল প্রায় ৭৫ কোটি (৭৫০ মিলিয়ন) মার্কিন ডলারের বাজেট নির্ধারণ করেছে। ২০২৫ সালে এই খাতে তাদের খরচের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি (১৯০ মিলিয়ন) ডলার। সেই হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে এই খাতের বাজেট প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের 'ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট' (ফারাহ)-এর আওতায় বিশ্বজুড়ে তথ্যপ্রচারের অংশ হিসেবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলারের বেশি খরচ করেছে ইসরাইল।

এ ছাড়া নিজেদের স্বার্থরক্ষা ও প্রচার কার্যক্রম চালাতে ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে আরো অন্তত ১৭টি নতুন প্রতিষ্ঠান ফারাহ্‌-র অধীনে নিবন্ধিত হয়ে ইসরাইলের হয়ে কাজ শুরু করেছে বলে কুইন্সি ইনস্টিটিউট উল্লেখ করেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন