আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘মিত্রতা’ পুনর্বিবেচনার আহ্বান ইরানের

আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘মিত্রতা’ পুনর্বিবেচনার আহ্বান ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড গোটা অঞ্চলে ব্যাপক সংঘাতের ঝুঁকি দিনে দিনে বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে জানানো হয়েছে, আঞ্চলিক দেশগুলোকে উদ্দেশ্য করে আব্দুল্লাহি বলেছেন, তাদের বোঝা উচিত যে যুক্তরাষ্ট্র তাদের সম্পদ, অবকাঠামো ও সক্ষমতাক ‘‘নিজের দুর্বল সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে ব্যবহার করতে চায়।

তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ‘সহযোগিতা ও মিত্রতা’ পুনর্বিবেচনা করা। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করবে, তারা অনিবার্যভাবেই যুদ্ধের আগুনে পুড়ে ভস্মীভূত হবে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন