মার্কিন ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এসঘাঘি । তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানিয়েছে।
বিজ্ঞাপন
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের গণমাধ্যমে বলা হয়, হামলায় জামিশদ এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি কোন হামলায় এবং কবে নিহত হয়েছেন, বিবৃতিতে এ বিষয়ে তথ্য দেওয়া হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

