হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ায় সাময়িকভাবে তেল উৎপাদন কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো উৎপাদন শুরু হবে।
সরকারের বিবৃতিতে জানানো হয়, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উৎপাদন কমানো শুরু হয়েছে। স্বাভাবিক সময়ে দৈনিক উৎপাদন ৩০ লাখ ব্যারেলের বেশি।
প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের সমর্থনকারী দেশগুলোকে যতদিন যুদ্ধ চলবে, ততদিন এসব দেশের জাহাজের ওপর হামলা চলতে পারে বলেও সতর্ক করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

