হরমুজ খুলতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, নয়তো নরক নেমে আসবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

হরমুজ খুলতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, নয়তো নরক নেমে আসবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর না খুললে ইরানে নরক নেমে আসার হুমকি দিয়েছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই আলটিমেটাম দেন। তিনি লেখেন, ‘আমি যখন ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলতে বলেছিলাম—তা মনে রাখুন। সময় ফুরিয়ে আসছে। আর ৪৮ ঘণ্টা—এরপর তাদের ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে। বিশেষ করে ইরান আত্মরক্ষার অধিকারের কথা বলে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে।

তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যদের জন্য এই জলপথ উন্মুক্ত থাকবে।

সূত্র: আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন