ইসরাইল বিদ্বেষের অভিযোগে জাতিসংঘের তহবিল কাটার হুমকি দিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ বার্টোস।
সংস্থাটিতে সংস্কার আনার পেছনে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘে ‘যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র দেশ ইসরাইলের বিরুদ্ধে একটি অযৌক্তিক পক্ষপাত’ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বার্টোস লিখেছে ন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আসার আগে জাতিসংঘে সংস্কার আনা অসম্ভব বলে মনে করা হতো। প্রেসিডেন্টের দূরদর্শিতা ও নেতৃত্ব এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের সমর্থন ও নেতৃত্বে আমাদের দল ঐতিহাসিক সংস্কার সাধন করেছে। এর মধ্যে ৩ হাজার আমলাতান্ত্রিক পদ বিলুপ্ত করা এবং চলতি বছরের বাজেট থেকে ৫৭ কোটি ডলার কর্তন অন্তর্ভুক্ত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের পুরো ব্যবস্থা জুড়ে আমাদের সংস্কার প্রক্রিয়া চলমান রাখার পাশাপাশি আমরা জাতিসংঘের সেই অবকাঠামোকে ভেঙে দেব, যা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ইসরাইলের বিরুদ্ধে এমন অযৌক্তিক পক্ষপাতকে সমর্থন যোগায়।’
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


