বুশেহরে হামলায় তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো: আরাগচি

আমার দেশ অনলাইন

বুশেহরে হামলায় তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো: আরাগচি

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলার ঘটনাকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাত নিয়ে পশ্চিমাদের যে ক্ষোভ ছিল, তা কি মনে আছে? ইসরাইলের ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চারবার আমাদের বুশেহর কেন্দ্রে হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুশেহরে হামলার ফলে যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তবে তা তেহরানের নয়; বরং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাজধানীর জনজীবন ধ্বংস করে দেবে।”

আরাগচির দাবি, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলাগুলো প্রতিপক্ষের প্রকৃত উদ্দেশ্যই প্রকাশ করছে।

সূত্র: বিবিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন