ইরানের ইয়াজদ প্রদেশে ‘গুপ্তচরবৃত্তি ও শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা’র অভিযোগে ৫১ জনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটির বিচার বিভাগ।
বিজ্ঞাপন
আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে ২০ জন ইরানের ভেতরে এবং ৩১ জন দেশের বাইরে অবস্থান করছেন।
তবে অভিযোগগুলোর বিস্তারিত, সংশ্লিষ্ট মামলার তথ্য কিংবা কথিত প্রমাণ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


