হোম > আমার দেশ স্পেশাল

তথ্য গোপনের ফাঁদে বারবার মৃত্যুর মিছিলে ফায়ার ফাইটাররা

মাহমুদা ডলি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের আরেক সদস্য মারা গেছেন। তার নাম নুরুল হুদা। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার সদস্য তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ফায়ার ফাইটার নুরুল হুদার শরীরে পোড়ার মাত্রা ছিল ১০০ ভাগ।

এর আগে এ ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু হয়। আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন—জয় হাসান এবং জান্নাতুল নাঈম। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে এসেছেন ডক্টর চং সি জ্যাক। তিনি আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে গিয়ে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তাদের ৪৯ কর্মী নিহত হয়েছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন নেভাতে গিয়ে প্রতি বছর মারা যাচ্ছেন ফায়ার ফাইটাররা। তাদের মৃত্যুর মূল কারণ হলো—যেখানে আগুন লাগে ওই স্থানে কী ধরনের পণ্য রয়েছে সে বিষয়ে প্রকৃত তথ্য না দেওয়া, আগুনের সূত্রপাত সম্পর্কে না বলা ইত্যাদি। বেশি মৃত্যু বা আহত হওয়ার ঘটনা ঘটছে কেমিক্যাল থাকার তথ্য গোপনের ফাঁদে পড়ে।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান আমার দেশকে বলেন, টঙ্গীতে ফায়ার সার্ভিসের সদস্যদের মৃত্যুর ঘটনার মূল কারণ ঝুঁকিপূর্ণ কেমিক্যালগুলোর অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য না থাকা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার পর টঙ্গীর ওই গুদামে পৌঁছে ফায়ার ফাইটাররা অবজারভেশন করছিলেন। কিন্তু সেখানে কোন ধরনের জিনিস ছিল তা বলার মতো লোক খুঁজে পাইনি আমরা। পরে জনতার চাপে ফায়ার ফাইটাররা ভেতরে পরিদর্শনে যান। ওই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটার মতো কেমিক্যাল গুদামটিতে ছিল—এমন তথ্য আমাদের কর্মীদের আগে থেকে দিলে এভাবে ফায়ার ফাইটারদের মৃত্যু হতো না।

কুখ্যাত বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

পাঠ্যবই মুদ্রণে এনসিটিবিতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট

দুই দেশের বিবৃতিতে রহস্যময় ফারাক

বিদ্যুৎ খাতে কালো তালিকাভুক্ত কোম্পানিকে কাজ দেওয়ার পাঁয়তারা

উদ্যোক্তা ও তরুণবান্ধব বাজেট

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণায় নিষেধাজ্ঞা

পচনশীল কৃষিপণ্য রক্ষায় এক হাজার হিমাগার তৈরির পরিকল্পনা সরকারের

নীতিগত সহায়তা চায় বিমান ও পর্যটন খাত

৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’

রাডার ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম মানছে না এয়ারলাইনসগুলো