হোম > আমার দেশ স্পেশাল

টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয়

জাহেদ চৌধুরী

সচিবালয়ের আগুনের ঘটনা বড় ধরনের নাশকতারই ইঙ্গিত। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির যে পাঁয়তারা চালাচ্ছে, আগুনের ঘটনা এর থেকে বিচ্ছিন্ন নয়।

ঘটনা যে নাশকতার তা এরই মধ্যে স্পষ্ট। কারণ, আগুনে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের দালিলিক প্রমাণ এবং নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সচিবালয়ে গত কয়েকদিন ধরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আন্দোলন করছেন। তারা প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর অপসারণও দাবি করেছেন। বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো একই সূত্রে গাঁথা।

জুলাই বিপ্লবের সমন্বয়ক ও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি ইঙ্গিত দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লুটপাট ও দুর্নীতি ধামাচাপা দিতে এই আগুনের ঘটনা ঘটানো হতে পারে।

সচিবালয়ের একটি সূত্র থেকে বলা হয়, নাশকতার দুজন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই দুজন উপদেষ্টার দপ্তর।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সচিবালয়ে একের পর এক ঘটনা ঘটে। চাকরি জাতীয়করণের নামে চুক্তিতে নিয়োজিত আনসারদের আন্দোলন ছিল একটা বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলার পর বেশ কিছুদিন নানা ধরনের বিক্ষোভ দেখা যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে।

এসব ঘটনা কেন ঘটছে তা পর্যালোচনা করে উদঘাটন করা খুবই জরুরি। এ বিষয়ে মনিটরিং না থাকলে এবং শক্ত হাতে তা দমন না করলে আরও বড় নাশকতার ঘটনাও ঘটে যেতে পারে বলে অনেকের আশঙ্কা।

আলোচিত চার মামলার বিচার কত দূর

যন্ত্রপাতি অচল, জোড়াতালিতে চলছে রমেক হাসপাতাল

মাদরাসায় ভয়াবহ শিশু নিপীড়নের শেষ কোথায়

কেমিক্যাল-কীটনাশকে নীল মানবদেহ

১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক

দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি ঘিরে নানা প্রশ্ন

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

ফ্যাসিস্টদের টার্গেট গ্রামীণ ব্যাংক ও জুলাইযোদ্ধা