হোম > সারা দেশ

সড়ক-মহাসড়কে সেনা মোতায়েন, নির্বিঘ্ন ঈদযাত্রার উদ্যোগ

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম এবং কুমিল্লা-সিলেট মহাসড়কসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার আঞ্চলিক সড়কসমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের তিন শতাধিক সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।

এতে আরও বলা হয়, সড়ক-মহাসড়কে ঈদ যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী চালনা, অধিক গতিতে গাড়ী চালনা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠানো-নামানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও মহাসড়কের দুই পাশে যেন ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে সড়ক সংকীর্ণ না করা হয় সে বিষয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-লক্ষ্মীপুর সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ইফতারিতে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

দৌলতদিয়া-পাটুরিয়ায় আবার ফেরি চলাচল শুরু