হোম > সারা দেশ

দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

যাত্রী চলাচল স্বাভাবিক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

বেনাপোল স্থলবন্দর। ছবি: আমার দেশ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে এক দিনের জন্য বন্ধ রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে আগে আসা পণ্যবাহী ট্রাকের পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করা খালি ট্রাকগুলো পুনরায় ভারতে ফিরে যেতে পারবে। এ জন্য বেনাপোল চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার পেট্রাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

তিনি জানান, ধর্মীয় উৎসব উপলক্ষে প্রতিবছরই এ ধরনের ছুটিতে বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।

অন্যদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়েনি। ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফলে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারছেন।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দীপাবলির ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

এমএইচ

রাতে সরকারি জায়গায় দোকান নির্মাণ, দিনে উচ্ছেদ

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

রামেক হাসপাতালের মেঝেতে দুই হাজারের বেশি রোগী

ক্ষেতলালে ১৯ মামলার আসামি সেই ডাকাত গ্রেপ্তার

বরগুনা পুলিশ লাইনের সামনে বাসে আগুন

এক ইলিশের দাম ১২ হাজার টাকা

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবির ছাত্র ইরফান

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর: মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেশি

মেঘনায় আবার দেখা মিলল কুমিরের