হোম > সারা দেশ

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ভারতীয় ২৮ গরু জব্দ

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৮টি গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোররাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীন বাঙালভিটা বিওপির সদস্যরা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার এবং নৌকাটি জব্দ করেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, স্টিলবডি নৌকায় করে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি মাঝারি আকারের গরু দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলো উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উদ্ধার করা গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরো জোরদার করা হয়েছে।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ