হোম > সারা দেশ

সবুজ জ্বালানির প্রসারে বাড়ছে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, সবুজ জ্বালানির প্রসার, আর্থিক সহায়তা ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি বায়োগ্যাস প্ল্যান্টের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে প্রকল্পের আওতায় নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বায়োগ্যাস ব্যবহারের ফলে একদিকে জ্বালানি ব্যয় কমানোর সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে তা পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি প্রকল্পের আওতায় দেওয়া ঋণ সহায়তা গ্রামীণ মানুষের আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন পথ উন্মোচন করছে।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার, আর্থিক সুবিধা ও স্থানীয় উদ্যোগের সঠিক রূপায়ণে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা চাপা পড়ে নিহত বেড়ে ৫

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া

কক্সবাজারে বাসের চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন

গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে