হোম > সারা দেশ

যশোরে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের, বাসে আগুন দিল জনতা

যশোর অফিস

যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে বাসচাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও আরেক মেয়ে।

নিহতরা হলেন- খুলনা মুজগুন্নী এলাকার রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশী (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে শ্বশুরবাড়ি থেকে নিজ বাসা খুলনা নগরীর মুজগুন্নিতে ফিরছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কে পুলেরহাট এলাকায় আসার পর বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান রুবেল ও বড় মেয়ে ঐশি। এরপর দুজনেই চাকায় পিষ্ট হন। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও তার ছোটো মেয়ে তায়েবা। এ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আরেক পথচারীকে আহত করেন বাসচালক। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বাসটি জব্দ করে। পরে আগুন দেওয়া হয় বাসে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজায়েদ আহমেদ জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় চারজনকে স্থানীয়রা জরুরি বিভাগে আনেন। এরমধ্যে রুবেল হাসপাতালে আনার পথেই মারা যান। স্ত্রী ও তার ছোটোসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ পুলেরহাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার