হোম > সারা দেশ

টঙ্গীতে মার্কেটে আগুন, দোকানসহ কারখানা পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গী উত্তর আউচপাড়া মোল্লা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি সুতা কোণ করার কারখানা ও ৬টি দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত পৌনে চারটার দিকে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানান, রাত পৌনে চারটার দিকে মোল্লা মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও সুতা কোণ করার কারখানায় ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানালে এলাকাবাসী নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে এবং টঙ্গী দমকল বাহিনীকে খবর দেয়।

টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি