হোম > সারা দেশ

ধামইরহাটে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিতে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার একটি ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর সিদ্দিক (৫০) ওই এলাকার মৃত আব্দুর গফুর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের মাঠে রোপা ধান লাগানোর কাজে যান আবু বক্কর সিদ্দিক। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, এটি প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ