হোম > সারা দেশ

শিশু ফাতেমার চিকিৎসায় অর্থ সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

আমার দেশ অনলাইন

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অনুদান দিয়েছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।

ফাতেমা উপজেলার দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগম দম্পতির মেজো সন্তান। জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। ঠিকমতো কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। দিনের বেশির ভাগ সময় বিছানায় কাটে তার।

ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন।

ফাতেমার পরিবারের পক্ষ থেকে সহযোগিতার জন্য দেওডোবা ঐক্য ফান্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ, বিকাশ ও নগদ নম্বর: ০১৭৯৪৮৮৩৭৩২।

বৃষ্টির বাধায় মাঠেই ভেজা ধান, দুশ্চিন্তায় গোদাগাড়ীর কৃষকরা

কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি: ওসিকে ছাত্রলীগের হুমকি

বর্জ্য থেকে সম্পদ, ভোলায় এফডিএর পরিবেশবান্ধব উদ্যোগ

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

আ.লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল

আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাববেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী

অর্থনীতির অগ্রযাত্রা নস্যাৎ করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কবে বই পাবে, জানালেন শিক্ষামন্ত্রী