হোম > সারা দেশ

ভোলার বোরহানউদ্দিনে চিত্রা হরিণ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে অসুস্থ অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাট মেঘনা নদী তীরবর্তী ফিরোজ মেম্বারের খামারের পাশ থেকে হরিণটি স্থানীয়দের সহযোগিতায় নৌ পুলিশ উদ্ধার করে। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে হরিণটি চিকিৎসাধীন রয়েছে।

বোরহানউদ্দিন নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন চিত্রা হরিণটি আটক করে আমাদের জানায়। আমরা গিয়ে হরিণটি উদ্ধার করি। পরে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিট বন বিভাগের কাছে হরিণটিকে হস্তান্তর করা হয়।

বন বিভাগের তজুমদ্দিন উপজেলা শশীগঞ্জ বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন আলম জানান,উদ্ধারকৃত হরিণটির চিকিৎসা প্রয়োজন। হরিন টি অসুস্থ অবস্থায় রয়েছে। চিকিৎসা শেষে হরিণটি বাগানে অবমুক্ত করা হবে।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

মদনে অটোরিকশার চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার