হোম > সারা দেশ

সাংবাদিক অলিউল্লাহ নোমানের বই প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি

খ্যাতিমান সাংবাদিক, দৈনিক আমার দেশ এর লন্ডন আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান রচিত “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই প্রেস ক্লাব কুলাউড়া’র নেতৃবৃন্দকে প্রদান করা হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা’র উদ্যোগে ও প্রেস ক্লাবের আয়োজনে ২৬ জানুয়ারি কুলাউড়ার এক অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান তপন।

টেলিকনফারেন্সে বক্তব্য দেন “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বইয়ের লেখক সাংবাদিক অলিউল্লাহ নোমান। তিনি বলেন, প্রেসক্লাবে এমন একটি আয়োজন করে আমাকে আপনারা ঋণী করেছেন। আমি চেষ্টা করেছি শেখ হাসিনার গুম খুন ও গণহত্যার বিষয়গুলো তুলে ধরার। সত্য ন্যায়ের পথে সাংবাদিকরা সব সময় জীবন বাজি রেখে দেশ ও সমাজের জন্য কাজ করে গেছেন,দেশকে এগিয়ে নিতে এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা।

তিনি বলেন, ১৩ বছর পর অসুস্থ মাকে দেখতে দেশে এসেছিলাম। কিন্তু নাশকতার অভিযোগ তুলে আমাকে গ্রেফতার করে পুলিশ। ফ্যাসিস্টরা চলে গেছে কিন্তু এখনো কাঙ্খিত পরিবর্তন হয়নি।

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভোলায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের দলীয় পদ স্থগিত

মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ নিখোঁজ

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে: রশিদুজ্জামান মিল্লাত

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নাই : প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

সাংবাদিককে কোপানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৭টিতে বিএনপি, ১টিতে জামায়াত ও ৭টিতে আ.লীগ পন্থী জয়ী