হোম > সারা দেশ

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত, আটক ১

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাহমুল হক শান্ত (২৩) নামে পুলিশের এক কনস্টেবল গুরতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানায় কর্মরত রয়েছেন।

উত্তেজিত জনতা ছিনতাইকারী আল আমিন ওরফে রনিকে (২৬) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার নিপ্পন গার্মেন্টসের সামনে ।

পুলিশ জানায়, কনস্টেবল সাহমুল হক শান্ত তার অপর ব্যাচমেট কাউসার ইসলামের সঙ্গে বুধবার বিকেলে টঙ্গী ঘুরতে আসেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার নিপ্পন গার্মেন্টস কারখানার সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তাদের ওপর অতর্কিতে হামলা করে।

এ সময় কনস্টেবল সাহমুল হক শান্ত আত্মরক্ষার চেষ্টা করলে ছিনতাইকারী আল আমিন তাকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উত্তেজিত পথচারীরা ধাওয়া করে ছিনতাইকারী আল আমিনকে ধরে গণপিটুনি দেয়।

পরে আশপাশের লোকজন আহত পুলিশ সদস্য সাহমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ছিনতাইকারী আল আমিনকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে ঢামেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

আমলাতান্ত্রিক মনোভাব এখনো বিরাজমান : ভূমি প্রতিমন্ত্রী

অভয়নগরে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

গাজীপুরে শিশু রাহিম হত্যার রহস্য উন্মোচন, ভাইসহ গ্রেপ্তার ২

মতলবে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

কুলিয়ারচরে শিশুহত্যার ২৮ দিন পর রহস্য উদঘাটন

তালাবদ্ধ অফিসের সামনে বসলেন ভূমি প্রতিমন্ত্রী, আসেননি কোনো কর্মকর্তা

শরীয়তপুরে ১০ কেজি করে চাল কম পেলেন জেলেরা

রাজধানীতে ওবায়ল্লাহর খণ্ডিত লাশ গ্রামের বাড়িতে দাফন