হোম > সারা দেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় নিহতের বড় ছেলে রাসেল খন্দকার ।

মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি দিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুত তগতির

একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হন। আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার।

স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে আসেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন