হোম > সারা দেশ

পাবনায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক এগ্রোফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, বিকেল ৫ টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। এঘটনায় পাবনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলেন, আছর নামাজের পর হঠাৎ করে চোখের সামনে এমন ঘটনায় হতভম্ব হয়েছি। ১০ সেকেন্ডর ব্যবধানে ৩-৪ টা লাশ দেখলাম। এই সড়কে সিএনজি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এর আগেও ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। সড়কে সচেতনতার জন্য পুলিশ প্রশাসন উদাসীন বলে অভিযোগ করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। দুইজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বিস্তারিত পরে জানাতে পারব।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন